বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ডলারের স্থিতিশীল রাখতে পণ্য আমদানি কমানোর পরামর্শ

রিপোর্টারের নাম : / ৭ জন দেখেছেন
আপডেট : জুলাই ৩০, ২০২২

ডলারের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন সংস্থার নেয়া পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে পণ্য আমদানি কমাতে না পারলে এসব প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না বলেও মনে করছেন তারা। সেই সাথে গুরুত্ব দিয়েছেন অর্থপাচার রোধের উপর।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর অস্থির হয়ে ওঠে বিশ্ব অর্থনীতি। নিষেধাজ্ঞার কারণে জ্বালানি সরবরাহে ঘাটতি, পণ্য সরবরাহ বিঘিœত হওয়া এবং বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি ঘটে। আমদানিতে ব্যয় বাড়ায় বিশ্ব বাজারে ডলারের চাহিদা বেড়ে যায়। যার প্রভাব পড়ে বাংলাদেশের মুদ্রা বাজারেও।

বেশ কয়েক বছর ধরে দেশের বাজারে ডলারের দাম স্থিতিশীল থাকলেও সম্প্রতি উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার প্রতি ডলারের দাম ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করলেও গত বৃহস্পতিবার খোলাবাজারে ১১২ টাকা দরে বিক্রি হয়েছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অতি মুনাফা লোভীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে গোয়েন্দারা। নেয়া হয়েছে আরও কিছু উদ্যোগ।

ডলারের বাজার স্থিতিশীল রাখতে সরকারের এই পদক্ষেপ রাতারাতি বড় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে এসব উদ্যোগ দীর্ঘ মেয়াদে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মনে করেন।

এদিকে, ডলারের বাজার নিয়ন্ত্রণে রিজার্ভ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। সেজন্য আমদানি কমানোর পাশাপাশি রপ্তানির বাজার আরও বিস্তৃত করার পরামর্শ দেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংক ও বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত প্রতিটি সংস্থা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করলে ডলারের বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো বলেও মনে করেন বিশ্লেষকরা।


অন্যান্য সংবাদ