বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে ভারতীয় রুপির মান সর্বনিম্নে

রিপোর্টারের নাম : / ৭ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৯, ২০২২

সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে ভারতীয় মুদ্রার মান সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। মঙ্গলবার প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে ৮০ টাকায় নেমে আসে ভারতীয় রুপি। মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই ভারতীয় রুপির মান ৮০.০১৭৫-এ পৌঁছায়, যা এখন পর্যন্ত সর্বনিম্ন। খবর হিন্দুস্তান টাইমসের।

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের পেছনে বিশেষজ্ঞরা বেশ কিছু কারণ দেখিয়েছেন। তারা বলছেন, ডলারের শক্তি বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতিসহ বিভিন্ন কারণে অনেকদিন ধরেই ভারতীয় মুদ্রার মান কমতে শুরু করেছে। চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে রুপির মান প্রায় ৭ শতাংশ কমেছে।

এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অনেকটাই কমেছে রুপির মান। এই সময়পর্বে মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার মান প্রায় ২৫ শতাংশ কমেছে।

লোকসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে আর্থিক অবস্থার প্রভাবই ভারতীয় মুদ্রার পতনের প্রধান কারণ।

তিনি জানান, চলতি অর্থবছরে দ্রুত বেরিয়ে যাচ্ছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ। এখন পর্যন্ত ভারতীয় ইকুইটি বাজার থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এটি ভারতীয় মুদ্রার দর পতনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে প্রায় ২৭ বারের মতো কমেছে ভারতীয় মুদ্রার মান। একদিকে, ক্রমাগত ভারতীয় রুপির দাম কমছে। অন্যদিকে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মার্কিন ডলারের দাম।


অন্যান্য সংবাদ