বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ঋণ খেলাপির তালিকায় আরও কিছু দেশ

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৭, ২০২২

চরম অর্থনৈতিক সংকটে তীব্র গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কার সরকারের পতন ঘটেছে। মূলত ঋণ খেলাপি হওয়ার পর থেকেই সংকট নেমে এসেছে শ্রীলঙ্কার অর্থনীতিতে। ঋণ খেলাপির তালিকায় শ্রীলঙ্কা ছাড়াও আছে লেবানন, রাশিয়া, সুরিনাম এবং জাম্বিয়া। বেলারুশও ঋণ খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। আরও ডজনখানেক দেশ ক্রমবর্ধমান ঋণের খরচ ও মুদ্রাস্ফীতিসহ বিভিন্ন কারণে অর্থনৈতিক পতনের আশঙ্কায় রয়েছে।

অর্থনৈতিক সংকটের মুখে থাকা দেশের তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। এর পরই রয়েছে মিশর ও ইকুয়েডর। আর্জেন্টিনার মুদ্রা পেসো এখন কালোবাজারে প্রায় ৫০% ডিসকাউন্টে লেনদেন হচ্ছে। দেশটির রিজার্ভের অবস্থাও ভালো না। দেশটিতে ডলারে মাত্র ২০ সেন্টে বন্ড বাণিজ্য হয়।

রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনকে ২০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ পুনর্গঠন করতে হবে বলে মরগান স্ট্যানলি এবং আমুন্ডির মতো হেভিওয়েট বিনিয়োগকারীরা সতর্ক করেছেন। চলতি বছরের সেপ্টেম্বরে ১ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের বন্ড পেমেন্ট বাকি থাকায় এই সংকটের শুরু হয়।

পাকিস্তান চলতি সপ্তাহে আইএমএফের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। তবে অগ্রগতি আরও সময়োপযোগী নাও হতে পারে। উচ্চ আমদানি মূল্য দেশটিকে অর্থপ্রদানের ভারসাম্য সংকটের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯ দশমিক ৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা মাত্র পাঁচ সপ্তাহের আমদানি ব্যয় মেটাতে পারবে। পাকিস্তানি রুপি দুর্বল হয়ে রেকর্ড পরিমাণে নেমে এসেছে। নতুন সরকারকে এখন দ্রুত ব্যয় কমাতে হবে কারণ দেশটি মোট রাজস্বের ৪০ শতাংশ সুদ দিতে ব্যয় করে।

এছাড়াও শ্রীলঙ্কার মতো পরিণতির আশঙ্কায় রয়েছে তিউনিশিয়া, ঘানা, ইকুয়েডর,এল সালভেদর, মিশর, কেনিয়া ও নাইজেরিয়া। সূত্র: রয়টার্স


অন্যান্য সংবাদ