শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

কোপা আমেরিকা ফাইনাল: ২৮ বছর পর ১-০ গোলে আরজেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুলাই ১১, ২০২১

ব্রাজিলের মারাকানা রাজত্বের অবসান ঘটালো লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল। আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ। অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে তিতের অপরাজেয় যাত্রা অবসার ঘটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

সেই ২৮ বছর আগে সর্বশেষ শিরোপাটা উঠেছিল আর্জেন্টিনার ঘরে। এরপর থেকে বছর আসে বছর যায়, আর্জেন্টিনার ট্রফিকেস পড়ে থাকে শূন্য। সে শূন্যতা কাটানোর মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির। চলতি শতাব্দিতে প্রথম শিরোপা, যেটা আলবিসেলেস্তেদের সোনালি প্রজন্ম করে দেখাতে পারেনি সেটাই করলো লিওনেল স্ক্যালোনির প্রায় আনকোরা দলটা। আর্জেন্টিনার তো আজ আনন্দে-উল্লাসে ফেটে পড়ারই কথা!

১৯৯৩ সালে সবশেষ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর একের পর এক ফাইনালে উঠেও বারবার পুড়তে হয়েছে হতাশার বেদনায়। বিশেষ করে ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুই বছরে ফাইনালে উঠেও রানার্সআপ হয়ে শেষ করতে হয়েছে মেসিদের।

অবশেষে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়েই অধরা শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা। অধিনায়ক মেসি পেলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। মারাকানায় ব্রাজিল সবশেষ ম্যাচ হেরেছিল ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে। সেই ম্যাচটি এখনও মারাকানা ট্র্যাজেডি নামে পরিচিত।

সেই ঘটনার ৭১ বছর পর ব্রাজিলিয়ানদের আরেকটি বেদনার উপাখ্যান উপহার দিল আর্জেন্টিনা। সবমিলিয়ে ঘরের মাঠে ২০১৪ সালের পর প্রথম কোনো ম্যাচ হারল ব্রাজিল আর কোপা আমেরিকা নিজেদের মাঠে ১৯৭৫ সালের পর এটিই প্রথম পরাজয় সেলেসাওদের।

আর্জেন্টিনাকে দীর্ঘ ২৮ বছর পর চ্যাম্পিয়ন করার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। পুরো আসরে ৪ গোল ও ৫ এসিস্ট করে দলকে পাইয়েছেন শিরোপা। ফাইনাল ম্যাচে গোল-এসিস্ট না পেলেও পুরো ম্যাচেই জয়ের জন্য মরিয়া ছিলেন মেসি।

মেসির উদ্ভাসিত টুর্নামেন্টের দুর্দান্ত ইতি টানলেন রদ্রিগো ডি পল ও অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচের ২২ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের দুর্দান্ত থ্রু বলে ব্রাজিলের অফসাইড ফাঁদ ভেঙে ঢুকে পড়েন ডি মারিয়া। বুদ্ধিদীপ্ত চিপ শটে সামনে থাকা গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এ তারকা ফরোয়ার্ড। এই গোলের নিশ্চিত হয় শিরোপা।


অন্যান্য সংবাদ