শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

৩ সেপ্টেম্বর ফের চাঁদে রকেট পাঠানোর চেষ্টা করবে নাসা

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩১, ২০২২

মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস প্রকল্পের আওতায় চন্দ্রাভিযানে প্রাথমিক ধাক্কার পর রকেট উৎক্ষেপণের নতুন দিন হিসেবে আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) নির্ধারণ করেছে সংস্থাটি। স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিট (বাংলাদেশ সময় রোববার রাত ১২টা ১৭ মিনিট) থেকে পরবর্তী ২ ঘণ্টার মধ্যে উৎক্ষেপণের প্রচেষ্টা চালানো হবে।

আজ বুধবার নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

গত সোমবার নাসার আর্টেমিস ১ অভিযানের অংশ হিসেবে এসএলএস রকেট ও এর ওপর বসানো মনুষ্যবিহীন ক্যাপসুল ওরিওনের চাঁদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে ৬টা থেকে শুরু করে পরবর্তী ২ ঘণ্টা ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে রকেটের উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।

গতকাল মঙ্গলবার অভিযানের ব্যবস্থাপকরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেন এবং ২৯ আগস্ট উৎক্ষেপণ প্রয়াস ব্যর্থ হওয়ার কারণ নিয়ে বৈঠক করেন।

নাসা জানিয়েছে, সোমবার আর্টেমিসের কর্মীরা রকেটের ৪টি আরএস-২৫ ইঞ্জিনের তাপমাত্রাকে প্রায় মাইনাস ৪২০ ডিগ্রি ফারেনহাইটে নামিয়ে আনতে সক্ষম হন। তবে ৩ নম্বর ইঞ্জিনের তাপমাত্রা অন্যগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি ছিল। এছাড়াও, কর্মীরা পার্জ ক্যান নামক একটি যন্ত্রাংশ থেকে হাইড্রোজেন নিসৃত হওয়ার বিষয়টি চিহ্নিত করেন। তবে ‘হাইড্রোজেন লিক’ সারাতে বেশি সময় নেননি নাসার প্রকৌশলী দল।

বিবিসির প্রতিবেদন মতে, সোমবারের অভিযান ব্যর্থ হওয়ার কারণটি ইঞ্জিন নয়, বরং যে প্রক্রিয়ায় ইঞ্জিনগুলোকে ফ্লাইটের জন্য প্রস্তুত করা হয়, তাতে কিছু সমস্যা ছিল।

এ সমস্যার মোকাবিলায় প্রকৌশলীরা শনিবার ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়াটি ৪৫ মিনিট আগে থেকেই শুরু করবেন, যাতে উৎক্ষেপণের সময় আর কোনো ঝামেলা না হয়।


অন্যান্য সংবাদ