শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

স্ত্রী হত্যায় দায়ে স্বামীর ১০ বছর কারাদণ্ড

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ৫, ২০২৩

রাজশাহীর বাগমারায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীর ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) রাজশাহী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন বাগমারা উপজেলার চাঁনপাড়ার মৃত জয়নালের ছেলে।

রাজশাহী নারী ও শিশু আদালত-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ এপ্রিল আসামি সোহাগ হোসেন দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রী সাবিনাকে গলা টিপে হত্যা করেন সোহাগ। এ ঘটনায় নিহতের মা সামেনা বিবি একটি মামলা করেন। সে মামলায় আজ রায় ঘোষণা করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা বলেন, আসামি সোহাগের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। যেহেতু ঘটনার সময় আসামির বয়স ১৬ বছর ছিল তাই তাকে সংশোধনাগারে রাখা হয়েছিল। বর্তমানে তিনি পূর্ণবয়স্ক হওয়ায় তাকে রাজশাহী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


অন্যান্য সংবাদ