বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

 সিলিন্ডার গ্যাসের দাম আবারও বাড়লো ,আজ থেকেই কার্যকর!

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : জুলাই ৩, ২০২২

১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১২ টাকা।।জুন মাসে দাম কমার পর এবার জুলাই মাসে কিছুটা বাড়লো এলপিজির দাম। প্রতি কেজিতে বেড়েছে ১ টাকা।  একইভাবে কিছুটা দাম বেড়েছে অটোগ্যাসেরও।

রবিবার (৩ জুলাই) অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম ২৫ ডলার কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। মূসকও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রতিকেজিতে এক টাকা দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে এলপিজির দাম কমলেও ডলারের দামের বিপরীতে টাকা অবমূল্যায়নের কারণে এই দাম বাড়লো বলেও জানান তিনি।

জুলাই মাসে প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৫২ পয়সা। এ হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে এবার ১ হাজার ২৫৪ টাকা। যা জুন মাসে ছিল ১ হাজার ২৪২ টাকা। মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

জুন মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৭৫৯ ডলার থেকে কমে ৭২৫ এবং ৭৫০ থেকে কমে ৭২৫ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় জুলাই মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে। এর প্রভাবে জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির দাম দাম বাড়ছে। এছাড়া ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটায় এই দাম বেড়েছে বলে কমিশন জানায়।

এছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 


অন্যান্য সংবাদ