বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

শ্রীলঙ্কায় ৪ হাজার ৬৭২ বিলিয়ন রুপির বাজেট পেশ

রিপোর্টারের নাম : / ৯ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৩১, ২০২২

আইএমএফের কাছ থেকে দুই থেকে ৩০০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা পেতে যাচ্ছে অর্থসংকটে ধুকতে থাকা শ্রীলঙ্কা। এ অবস্থায় ক্ষমতা গ্রহণের পর প্রথম বাজেট পেশ করেছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

অন্তর্বর্তী এই বাজেট পেশের অনেক আগেই প্রেসিডেন্ট রনিল জানিয়েছিলেন, আইএমএফের কাছ থেকে বড় অঙ্কের সহায়তা পাওয়াই মূল লক্ষ্য। আসন্ন বাজেটের আকার হতে পারে চার হাজার ৬৭২ বিলিয়ন রুপি। ব্যয় বাড়তে পারে গত বছরের চেয়ে ২০ শতাংশ। বাজেট ঘাটতির লক্ষ্য রাখা হয়েছে ৯ দশমিক ৯ শতাংশ। আইএমএফের কাছ থেকে সহায়তা পেতে এই বাজেটে প্রতিরক্ষা ও অন্যান্য খাতে ব্যয় কমিয়ে আনার ঘোষণা দিয়েছে লঙ্কা সরকার। সেই সঙ্গে দেশটির কৃষক, জেলে ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে রেশনিং সুবিধার আওতায় আনার আশ্বাসও দেওয়া হয়েছে।

বর্তমান ৬৬ শতাংশ মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে আনারও ঘোষণা দেওয়া হয়েছে। তবে এসব লক্ষ্যকে উচ্চাভিলাসী বলছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। তীব্র সংকটে ধুকতে থাকা দ্বীপদেশটির অর্থনীতি চলতি বছর ৮ শতাংশ সংকুচিত হবে বলে শঙ্কা তাদের। সূত্র: ডেইলি মনিটর


অন্যান্য সংবাদ