বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

লোকসানে পেঁয়াজ চাষিরা

মেহেরপুর সংবাদদাতা / ৪১ জন দেখেছেন
আপডেট : মে ২৪, ২০২২

ভরা মৌসুমেও লোকসানের মুখে মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ থেকেও পাঁচ থেকে সাত টাকা কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাদের। অথচ বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। বাজার মূল্যের এমন তারতম্যের জন্য অসময়ে পেঁয়াজ আমদানি ও সংরক্ষণাগারের অভাবকেই দায়ী করছেন তারা।

মেহেরপুরে চলতি মৌসুমে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। এরই মধ্যে বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছেন কৃষকরা। কিন্তু বাজারে দাম ভালো পাচ্ছেন না।

কৃষকরা জানালেন, প্রতি বছর পেঁয়াজের উৎপাদন খরচ বাড়ছে। এক কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয় ১৪ থেকে ১৭ টাকা। কৃষকদের পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে কেজিতে ১০ টাকার নিচে। অথচ ব্যবসায়ীরা সেই পেঁয়াজ বিক্রি করছে তিন থেকে পাঁচ গুণ বেশি দামে।

কৃষি বিপণন কেন্দ্রের এই কর্মকর্তা জানালেন, পেঁয়াজ চাষ করে উৎপাদন খরচ না ওঠায় এ অঞ্চলের চাষীরা পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছে।

সংরক্ষনাগারের অভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে পারছেন না কৃষকরা। এজন্যে বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। সংরক্ষণাগার নির্মাণসহ তাদের প্রণোদনা দেয়ার পরিকল্পন করা হচ্ছে বলে জানান কৃষি কর্র্মকর্তা।


অন্যান্য সংবাদ