শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

৭ দিনের লকডাউন: ৪ দিন বন্ধের পর সোমবার খুলবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : জুন ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে সারা দেশ লকডাউন হচ্ছে। এর মধ্যে চার দিন বন্ধের পর আগামী সোমবার থেকে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

লকডাউনে ব্যাংকের সময়সূচি নিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার জুলাই ব্যাংক হলিডে। এ কারণে এদিন কোনো ব্যাংক খোলা থাকবে না। পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪ জুলাই রোববারও ব্যাংক বন্ধ থাকবে। সেই হিসাবে চার দিন ছুটির পর সোমবার থেকে ব্যাংকে লেনদেন শুরু হবে। চালু থাকবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ৭ জুলাই পর্যন্ত এই সময়সূচিতে ব্যাংকে লেনদেন চলবে।

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার আগামীকাল থেকে সাত দিনের কঠোর লকডাউনের ঘোষণায় ব্যাংকের ছুটি ও পরিবর্তিত সময়সূচি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক।


অন্যান্য সংবাদ