বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

রোগী বাড়ছে:সিট ফাাঁকা নেই ঢামেকে

নিজস্ব প্রতিবেদক / ৫৮ জন দেখেছেন
আপডেট : জুলাই ৪, ২০২১

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

এমনকি ঢাকা মেডিক্যাল হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটের সব সিট শেষ হয়ে গেছে। এই মুহূর্তে সেখানে নতুন রোগী ভর্তি করার মতো কোনো সিট খালি নেই। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢামেক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক নতুন ভবনের করোনা ইউনিটের প্রতিটি ফ্লোর ঘুরে ঘুরে করোনা রোগীদের খোঁজ-খবর নেন। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক মো. আশরাফুল দুই ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ ও আবদুল গফুরসহ আরো অনেকে।

নতুন ভবন করোনা ইউনিট থেকে বেরিয়ে যাওয়ার সময় পরিচালক বলেন, রাতে নতুন ভবনে করোনা রোগী ভর্তি করার মতো সিট খালি নেই। সোমবার সকালের দিকে বেশ কিছু রোগী ছাড়পত্র পাওয়ার পর আবার সিট খালি হতে পারে। তবে আমাদের সাসপেক্ট ওয়ার্ডে কিছু বেড খালি আছে। রাতে সেখানে করোনায় আক্রান্ত কিছু রোগীদের ভর্তি করা হবে।

তিনি আরও জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। আমাদের সঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল সোমবার সেখানে কিছু রোগী পাঠানো হবে। তবে আমাদের হাসপাতালে ওষুধের পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন, সিলিন্ডার অক্সিজেনসহ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত পরিমাণে আছে। এগুলোর কোনো সংকট আমাদের এখানে নেই।

এসময় করোনা ইউনিটের নিচতলায় জরুরী বিভাগে দেখা যায়, আব্দুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধের প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। চিকিৎসকদের পাশাপাশি সঙ্গে থাকা তার ছেলে নাসির অক্সিজেনের মাস্ক ধরে রেখেছেন। যেন তার বাবা ঠিকমতো অক্সিজেন পান।

রাজধানীর মোহাম্মদবাগ এলাকা থেকে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে নাসির তার বাবাকে নতুন ভবনে করোনা ইউনিটে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত কর্মকর্তা জানান, তার অক্সিজেন লেভেল ৮০ তে নেমে গেছে। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, তবে তিনি করোনা সাসপেক্ট।

এদিকে নতুন ভবনের একটি সূত্র জানায়, প্রতিদিন করোনা রোগীরা প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন। অনেকে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, আবার কেউবা মারা যাচ্ছেন। তবে মৃত্যুর সংখ্যা কম। ওই সূত্রটি আরও জানায়, গত দুই দিনে নতুন ভবনে ৯০ এর উপরে করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।


অন্যান্য সংবাদ