বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

রুবলের বিপরীতে আরও শক্তিশালী ডলার

রিপোর্টারের নাম : / ৩ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৭, ২০২২

রাশিয়ার রুবলের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে যুক্তরাষ্ট্রের ডলার। মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় মার্কিন মুদ্রার বিরুদ্ধে শক্তি খুইয়েছে রুশ মুদ্রা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৬ আগস্ট) দিন শেষে রুবলের মান কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ৬১ দশমিক ৬৪ রুবলে।

চলতি বছর প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে পারফরম করা বিশ্বের সেরা মুদ্রা রুবল। পশ্চিমা মহল থেকে একাধিক অর্থনেতিক নিষেধাজ্ঞা খাওয়ার পরও ডলারের বিরুদ্ধে ক্রমশও শক্তিশালী হয়েছে রুশ মুদ্রা।

ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর পর বিশ্বব্যাপী তেল-গ্যাসের মূল্য বেড়ে যায়। ফলে দুই জ্বালানি পণ্য বিক্রি করে ভালো মুনাফা করে রাশিয়া।

নেপথ্যে রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনব কৌশল। দেশের ব্যবসায়ীদের ডলার এড়িয়ে রুবলে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করার নির্দেশ দেন তিনি। ফলে তেল-গ্যাস কিনতে রুবলে দাম পরিশোধ করতে হয় বিভিন্ন দেশকে।

কিন্তু সম্প্রতি বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। যার প্রভাব পড়েছে রুবলে। ফলে ডলারের বিপরীতে দুর্বল হয়েছে রুশ মুদ্রাও।

তবে এ পরিস্থিতি সাময়িক বলে ধরা হচ্ছে। শিগগিরই শক্তি ফিরে পাবে রুবল। কারণ, তাতেই কর পরিশোধ করতে হবে রপ্তানিকেন্দ্রিক কোম্পানিগুলোকে। ফলে বৈদেশিক মুদ্রার রাজস্বের অংশ রুশ মুদ্রায় রূপান্তর করতে হবে।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ডলারের বিপরীতে রেকর্ড দর কমে রাশিয়ার কারেন্সির। গত মার্চে প্রতি ডলার বিক্রি প্রায় ১২১ রুবলে।

তবে প্রেসিডেন্ট পুতিনের নানামুখী পদক্ষেপে ঘুরে দাঁড়ায় রুশ মুদ্রা। গত জুনে এক ডলারের বিনিময় হার দাঁড়ায় প্রায় ৫০ রুবল। যা ৭ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। কিন্তু এরপর থেকেই একটু একটু করে মূল্যমান হারাচ্ছে রাশিয়ার কারেন্সি। বিপরীতে সবল হচ্ছে ডলার।


অন্যান্য সংবাদ