বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

রাশিয়ার গম রপ্তানি বাড়ছে: রয়টার্সের জরিপ

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : জুন ২৯, ২০২২

চলতি ২০২২/২৩ অর্থবছরে ২৫ শতাংশ গম রপ্তানি বাড়বে রাশিয়ার। এসময়ে রপ্তানির জন্য রেকর্ড ৪১ মিলিয়ন টন খাদ্যশস্যটি হাতে থাকবে দেশটির। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এমনটি দেখা গেছে।

৯ জন বিশ্লেষক, কর্মকর্তা ও ব্যবসায়ীদের জরিপ থেকে মধ্যম অনুমান অনুসারে, ২০২২ সালে রাশিয়ার গম রপ্তানি বাড়বে ১৪ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে রপ্তানির এ আকার নির্ধারিত হবে। যেমন-ইউক্রেনে হামলা চালানোয় মস্কোর ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা, শক্তিশালী রুবল, রপ্তানি কর, পরিবহন ও বীমা খরচ বৃদ্ধির প্রভাব ইত্যাদি।

বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, অনুমিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে আলোচিত সময়ে বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশে পরিণত হবে রাশিয়া। প্রধানত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে খাদ্যপণ্যটি রপ্তানি করে তারা।

২০২০/২১ অর্থবছরে রেকর্ড ৩৯ মিলিয়ন টন গম রপ্তানি করে দেশটি। অবশ্য ২০২২/২৩ অর্থবছরে রপ্তানি চালানের সঠিক পরিমাণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিশ্ববাজারে গুঞ্জন এড়াতে গত এপ্রিলে আমদানি-রপ্তানি তথ্য প্রকাশ স্থগিত করেছে রাশিয়ার শুল্ক বিভাগ।

রুশ খাদ্যশস্য রপ্তানি ইউনিয়নের প্রধান ইদুয়ার্দ জের্নিন রয়টার্সকে বলেন, প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নিষেধাজ্ঞা। যদিও খাদ্যশস্য আমদানি –রপ্তানি এর আওতামুক্ত রয়েছে। তবু বিভিন্ন দেশের প্রয়োজনের সময় তা সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, রপ্তানি অর্থ পরিশোধ, নির্দিষ্ট তারিখ জানতে না পারা, বাণিজ্যে অর্থায়ন এবং বীমা সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে ক্রেতাদের।


অন্যান্য সংবাদ