বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

যৌথ টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশে-চীন

নিজস্ব প্রতিবেদক / ৬৯ জন দেখেছেন
আপডেট : জুলাই ৬, ২০২১

যৌথ টিকা উৎপাদনে বাংলাদেশে ও চীন এক যোগে কাজ করছে। চীনা কোম্পানি আর অ্যান্ড ডি ভবিষ্যতে টিকার যৌথ উৎপাদনে বাংলাদেশি কোম্পানির সঙ্গে কাজ করবে।

মঙ্গলবার (৬ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এক বার্তায় জানান, চীন এ পর্যন্ত প্রায় ১০০টি দেশে ভ্যাকসিন (টিকা) সরবরাহ করেছে। কোভাক্সের ১০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে চীন। টিকা উৎপাদনে চীন উন্নয়নশীল বহু দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উৎপাদন পরিচালনা করে আসছে। চীনা টিকা আন্তর্জাতিক মহলে বেশ সুনাম অর্জন করেছে বলেও জানান তিনি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের সঙ্গে চীনের করোনার টিকার যৌথ উৎপাদনে জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে অনুরোধ করেছিলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র উল্লেখ করে জানিয়েছিলেন, বাংলাদেশে করোনার টিকার যৌথ উৎপাদনে নিজ দেশের কোম্পানিগুলোকে উৎসাহিত করবে চীন।

এদিকে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। এছাড়া চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ ডোজ টিকাও এসেছে।


অন্যান্য সংবাদ