বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

মূল্যস্ফীতির চাপে ধূসর মধ্যবিত্তের জীবন

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ২২, ২০২২
Medil-Class-Life

অর্থনীতিতে মূল্যস্ফীতি যেন বর্ণহীন কার্বন মনোক্সাইডের মতোই। ধূসর করছে নিম্ন ও মধ্যবিত্তের জীবন। এই অভিঘাতেই ভুগছেন রিকশাচালক বাবুল। পেটের দায়ে ব্যস্ত ঢাকায় যেসব মজুর আর ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা রয়েছেন, তাদের জীবনের গল্পটাও অনেকটা এমনই।

দ্রব্যমূল্যের চাপে বরাবরের মতোই ধুকছে নিম্ন ও মধ্যবিত্তের জীবন। সরকারি পরিসংখ্যানেও স্পষ্ট মানুষ ভালো নেই। গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ঘটেছে দেশে। তবে এই হার আরও বেশি বলে দাবি অর্থনীতিবিদদের।

টিসিবির হিসাবে, গত এক বছরে চালের দাম ১১ শতাংশ, আটা ৫০, ডাল ও তেলের দাম অন্তত ৪৫ শতাংশ বেড়েছে। খাদ্য বহির্ভূত খাতেও খরচটা বাড়ছে সমানতালে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, জুনে গত ৯ বছরে সর্বোচ্চ ৭ দশমিক ৫৬ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়। তবে অর্থনীতিবিদের মতে এই হার আরও বেশি।

বিআইডিএস সাবেক মহাপরিচালক এম কে মুজেরী জানান, বাস্তবে বাজারে যে মূল্যের বৃদ্ধি দেখছি এটা হয়তো পরিসংখ্যানে সঠিক ভাবে উপস্থাপিত হচ্ছে না।

মূল্যস্ফীতির চাপে সমাজে ভাঙ্গন তৈরি হচ্ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। উত্তরণে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারের আহবান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের যে নিয়ন্ত্রণহীনতা এবং মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য আর এ পরিস্থিতেতে রাষ্ট্রের যে ভূমিকা রাখার কথা, তার অভাবে আমরা সমাজে একটা বড় ধরনের ভাঙনে পড়ছি।

শুধু বাংলাদেশই নয়, আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশও ধুঁকছে উচ্চ মূল্যস্ফীতিতে।


অন্যান্য সংবাদ