বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

মালয়েশিয়ায় ৪ মাসে পাম অয়েলের দাম সর্বনিম্ন

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : জুন ১৭, ২০২২

মালয়েশিয়ার পাম অয়েলের দাম আরও কমেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) দেশটিতে ৪ মাসের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে কৃষিজ পণ্যটি। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশ ইন্দোনেশিয়া রপ্তানির পরিমাণ বাড়াতে যাচ্ছে। এছাড়া মালয়েশিয়াতেও উদ্ভিজ্জ পণ্যটির উৎপাদন বাড়ার পূর্বাভাস রয়েছে। ফলে দেশটিতে পাম অয়েলের মূল্য হ্রাস পেয়েছে।

গতকাল এক সপ্তাহের ব্যবধানে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ৭ দশমিক ৫ শতাংশ পড়েছে। অন্যতম শীর্ষ বাজার বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম ৯৯ রিঙ্গিত বা ১ দশমিক ৭৮ শতাংশ পতন হয়েছে। গতকাল প্রতি টন লেনদেন হয়েছে ৫ হাজার ৪৭৭ রিঙ্গিতে। আন্তর্জাতিক মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ২৪৪ দশমিক ৭৭ ডলার। গত ১৬ ফেব্রুয়ারির পর যা ৫ সর্বনিম্ন।

কুয়ালালামপুর ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে তা রপ্তানি বৃদ্ধি করেছে ইন্দোনেশিয়া। ফলে এদেশ থেকে পণ্যটি কিনতে সেদেশের প্রতি ঝুঁকতে পারেন ক্রেতারা। সেই আশঙ্কায় মালয়েশিয়ান পাম ওয়েলের দাম কমেছে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজার বাধ্যবাধকতা প্রকল্পের আওতায় ৬ লাখ ২ হাজার ১৪২ টন ভোজ্যতেল চালানের অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়া। গত বুধবার এ তথ্য জানান দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ওকে নুরওয়ান।


অন্যান্য সংবাদ