বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

মগবাজার প্লাজায় ভয়াবহ বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫, গুরুতর আহত ৩৫

রিপোর্টারের নাম : / ২৫৮ জন দেখেছেন
আপডেট : জুন ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মগবাজার প্লাজায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনের মুত্যু নিশ্চিত করেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। শেখ হাসিনা বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, সেখানে এখন পর্যন্ত ১১ জন এসেছেন। এদের মধ্যে দুজনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন।আরও বহু মানুষ মারা যাওয়ার আশংকা করছেন প্রত্যক্ষদর্শীরা।

রবিবার (২৭ জুন) ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে মগবাজার প্লাজায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বলেন, বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার কাজ করছে।

বিস্ফোরণের বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের অনেককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইউনিট এবং গুরুতর আহত কয়েকজনকে ওয়ারলেস কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে পথচারী, গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে। ভবনটিতে একটি মিষ্টির দোকানসহ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে।পাশে একটি পত্রিকা অফিসহ বেশ কয়েকটি শোরুমে ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি রমনা থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়াও পথচারীরা আহতদের হাসপাতালে নিয়েছে।

মগবাজারে বিস্ফোরণে ঘটনায় আহত ২০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে রয়েছেন সৈয়দ ইকবাল হোসেন, শাহ আলম, কালু, কামাল হোসেন, লাকি বেগম, তার মা সালেহা, ছেলে সৈকত ও নিহিত, মাসুদ, শহীদ, সেন্টুসহ অজ্ঞাত আরও কয়েকজন।

বিস্তারিত আসতেছে…..


অন্যান্য সংবাদ