বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ভারতে পেট্রোল ১০৬.০৩, ডিজেল ৯২.৭৬ রুপি

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৬, ২০২২

দেশে শুক্রবার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। শুকবার দিবাগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম কার্যকর হতেই সড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায়। অনেক জেলায় আবার বন্ধ রয়েছে গণপরিবহন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৬.০৩ রুপি। আর ডিজেলের দাম লিটারপ্রতি ৯২.৭৬ রুপি। তবে রাজ্য ভেদে জ্বালানি তেলের দামের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে দেশটিতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, দুই মাস ধরেই দেশটিতে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে। সবশেষ গত ২২ মে নতুন নির্ধারণ করা হয়েছিল দেশটিতে। ভারত সরকার পেট্রোলের ওপর লিটারপ্রতি ৮ রুপি ও ডিজেলের ওপর লিটারপ্রতি ৬ রুপি ভর্তুকি বাতিল করার পর ২২ মে ওই দাম নির্ধারণ করা হয়।

এনডিটিভি জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৬.৭২ রুপি ও ডিজেল ৮৯.৬২ রুপি। মুম্বাইয়ে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৬.৩১ রুপি ও ডিজেল ৯৪.২৭ রুপি। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৬.০৩ রুপি ও ডিজেল ৯২.৭৬ রুপি। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০২.৬৩ রুপি ও ডিজেল ৯৪.২৪ রুপি।

প্রসঙ্গত, শুক্রবার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সরকার। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোলের দাম ১৩০ টাকা হয়েছে।


অন্যান্য সংবাদ