বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এসেছে ভুটানেও

রিপোর্টারের নাম : / ৪ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২০, ২০২২

বৈদেশিক মুদ্রার সঞ্চয় কমে এসেছে ভুটানেও। শুক্রবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক নোটিশে এ কথা জানানো হয়েছে। ইতোমধ্যে দেশটির অর্থনৈতিক সংকটের মুখে পড়ার আশঙ্কার কথা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। খবর: রয়টার্স।

মন্ত্রণালয় প্রকাশিত নোটিশ অনুযায়ী দেশটিতে কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহকারী যানবাহন, বুলডোজার, এক্সকেভেটর ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত ট্রাক্টর ও এই জাতীয় যানবাহন ও যন্ত্রপাতি ছাড়া অন্য সব যানবাহন আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৬ মাস পর্যন্ত যন্ত্রচালিত যাবতীয় গাড়ি আমদানি বন্ধ থাকবে।

আট লাখেরও কম জনসংখ্যার দেশটির অর্থনীতি পর্যটনশিল্প নির্ভর। করোনা বিধিনিষেধের কারণে মহামারি শুরুর পর থেকেই প্রায় পর্যটনশূন্য ভুটান। এরপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গম ও তেলের দাম বেড়েছে। এ কারণে ভুটানের অনেক জনগণ সংকটের মুখে পড়েছেন। ২০২১ সালের এপ্রিলে ভুটানের হাতে ছিল ১৪৬ কোটি মার্কিন ডলার। আট মাসের মধ্যে গত ডিসেম্বরে ভুটানের হাতে রিজার্ভ পরিমাণ কমে দাঁড়ায় ৯৭ কোটি মার্কিন ডলার।

ভুটানের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ লাখ গুলট্রামের (২০ হাজার ডলার) চেয়ে কম দামের ইউটিলিটি যানবহন আমদানির অনুমতি দেওয়া হবে এবং সেগুলো পর্যটনের কাজে ব্যবহার ও পর্যটনের উন্নয়নে ছাড় দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে এই স্থগিতাদেশ ছয় মাসের জন্য কার্যকর করা হয়েছে।’

ভুটানের স্থানীয় সংবাদমাধ্যম কুয়েনসেলের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জুন পর্যন্ত ভুটান আট হাজারের বেশি বিদেশি গাড়ি আমদানি করেছে। যা বিদেশি মুদ্রা কমে আসার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম।

দেশটির সংবিধান অনুযায়ী অন্তত ১২ মাস আমদানি ব্যয় মেটানো সম্ভব সেই পরিমাণ রিজার্ভ রাখার বাধ্যবাধকতা রয়েছে। দুর্বল অর্থনীতিকে চাঙা না করতে পারলে ভুটানের অবস্থাও শ্রীলঙ্কার মতোই হতে পারে বলে আশঙ্কা আছে।


অন্যান্য সংবাদ