বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : জুলাই ৮, ২০২২
বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ

পবিত্র ঈদ উল আযহা ও সাপ্তাহিক ছুটিসহ লালমনিরহাটের বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে। এ সময় সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবে।

জানা গেছে, ১০ই জুলাই (রোববার)পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বুড়িমারী কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ ৯ই জুলাই(শনিবার) থেকে ১৫ই জুলাই (শুক্রবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ওই দিন পর্যন্ত মোট ৮ দিন সকল কার্যক্রম বন্ধ রাখবে। তবে পুলিশ অভিবাসন চৌকি খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, ‘ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সিন্ধান্ত এবং ইস্যুকৃত চিঠি অনুযায়ী সাপ্তাহিক ছুটিসহ সাতদিন বন্ধ থাকবে। তবে আগামী ১৬ই জুলাই (শনিবার) থেকে যথা নিয়মে আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়ী কার্যক্রম চালু হবে।’

এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, ঈদের কারণে আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী কাস্টমস্ কার্যালয় খোলা থাকবে।’


অন্যান্য সংবাদ