বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বিশ্বের হাতে মাত্র ১০ সপ্তাহের গম আছে!

রিপোর্টারের নাম : / ২১ জন দেখেছেন
আপডেট : মে ২৭, ২০২২

বিশ্বব্যাপী খাদ্য অনিরাপত্তা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ২০০৮ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর যা দেখেননি কেউ। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আরটির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বজুড়ে খাদ্য সরবরাহের পূর্বাভাস দেয়া প্রতিষ্ঠান গ্রো ইন্টেলিজেন্সের প্রধান নির্বাহী সারা মেঙ্কের শঙ্কা প্রকাশ করেছেন, বিশ্বের হাতে আর মাত্র ১০ সপ্তাহের গম মজুত আছে।

গত শনিবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বিশেষ বৈঠকে বক্তৃতা করেন সারা। এসময় তিনি বলেন, সারা বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতার জন্য রাশিয়া-ইউক্রেন সংঘাত দায়ী নয়। বরং গোটা দুনিয়ায় দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুনে এটি শুধু জ্বালানি জুগিয়েছে।

এ বিশেষজ্ঞ উল্লেখ করেন, তাবৎ বিশ্বে খাদ্য সঙ্কটের নেপথ্যে রয়েছে সারের জোগানের অভাব, সরবরাহ চেইনে সমস্যা এবং রেকর্ড খরা।

সারা বলেন, আগামীকালই যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যায়, তবু খাদ্যসঙ্কটের সুরাহা হবে না। কেবল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই তা সম্ভব।

তিনি জোর দিয়ে বলেন, অন্যথায় মানব দুর্ভোগ ও আর্থিক দুর্দশার ঝুঁকি বাড়বেই।


অন্যান্য সংবাদ