বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বিশ্ববাজারে দাম কমেছে ডলারের

ডেস্ক রিপোর্ট / ৫১ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১৫, ২০২১

প্রায় ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে দাম কমেছে মার্কিন ডলারের। ডলার সূচকে গত শুক্রবার (১২ নভেম্বর) এর অবস্থান ছিল ৯৫ দশমিক ২৬৬, যা ২০২০ সালের জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ। কিন্তু সোমবার (১৫ নভেম্বর) এই সূচক ০.১৩ শতাংশ কমে ৯৫ দশমিক ১২০ দাঁড়িয়েছে।

ডলার সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রা’র বিপরীতে মার্কিন ডলারের শক্তি কতটা, তা জানা যায়।

গত শুক্রবার ইউরোর মূল্য ছিল ১৬ মাসের ভেতর সর্বনিম্ন ১ দশমিক ১৪৩৩ ডলার। সোমবার তা সামান্য বেড়ে ১ দশমিক ১৪৫৫ হয়েছে।

মার্কিন ডলারের বিপরীতে গত শুক্রবার পাউন্ড স্টার্লিংয়ের দর ছিল এক বছরের মধ্যে সর্বনিম্ন, ১ দশমিক ৩৩৫৪। সোমবার তা ০.০৮ শতাংশ বেড়ে হয়েছে ১ দশমিক ৩৪২১ ডলার।

ইয়েনের বিপরীতে অবশ্য দাম কিছুটা বেড়েছে ডলারের। গত বুধবার থেকে ১১৪ থাকার পর সোমবার এর দর হয়েছে ১১৩ দশমিক ৯৬৫ ইয়েন।

মূলত গত আগস্টের মাঝামাঝি থেকেই দাম বাড়ছিল ডলারের। বাংলাদেশেও ডলারের দাম বাড়তির দিকে। ডলারের দাম বাড়ার সঙ্গে আমদানি-রপ্তানি দামের সম্পর্ক রয়েছে। এর দাম বাড়ায় আমদানিকারকরা ক্ষতির মুখে পড়ছেন, তবে লাভবান হচ্ছেন রপ্তানিকারকরা।

চলতি সপ্তাহে দুটি ঘটনা বিশ্ববাজারের ডলারের দামে প্রভাব ফেলতে পারে। একটি হচ্ছে- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপ। যুক্তরাষ্ট্র সময় সোমবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হওয়ার কথা।

দ্বিতীয়টি হলো আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে খুচরা পণ্য বিক্রির তথ্যপ্রকাশ। গত শুক্রবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রে মানুষের কেনাকাটার আগ্রহ গত এক দশকের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে।

 

সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে


অন্যান্য সংবাদ