বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বিধিনিষেধ না মেনে দোকান খুললে লাইসেন্স বাতিল-আতিক

নিজস্ব প্রতিবেদক / ৬৮ জন দেখেছেন
আপডেট : জুলাই ৫, ২০২১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, চলমান ‘কঠোর লকডাউনের’ নিয়ম উপেক্ষা করে বা নির্দিষ্ট সময় দোকান খোলা রাখার যে নিয়ম আছে সেটি ভঙ্গ করে দোকানপাট খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

 

সোমবার (৫ জুলাই) রাজধানীর বিজয় সরণি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলে ডিএনসিসি মেয়র।

‘লকডাউনের’ সময়ে দোকানপাট খোলা থাকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল বলেন, মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য দোকানপাট খোলা রাখা যাবে; এমন বিধান রয়েছে। তবে সেগুলোর নির্দিষ্ট সময় রয়েছে, কিছু শর্ত রয়েছে। সেই সময়ের বাইরে গিয়ে বা সেই নিয়ম উপেক্ষা করে যদি কোন দোকান খোলা রাখা হয় তাহলে সেসব দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করে দেবে সিটি কর্পোরেশন।

যাদের খাদ্য সহায়তা দরকার তাদেরকে ৩৩৩ নম্বরে ফোন করার পরামর্শ জানিয়েছেন ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, ৩৩৩ নম্বরে ফোন করলে আমরা ডিএনসিসির পক্ষ থেকে তাদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেবো।

বিজয় সরণির ফোয়ারা এলাকায় একটি আন্ডারপাস এবং যানজট নিরসনে পরিকল্পনার অংশ হিসেবে সরেজমিনে পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, এখানে একটি আন্ডারপাস করার পরিকল্পনা রয়েছে আমাদের। এছাড়াও যানজট নিরসনে সড়কের মোড়গুলোতে কিভাবে কানেকটিভিটি বাড়ানো যায় সে বিষয়ে আমরা চিন্তা করছি।

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধিদপ্তরের মাধ্যমে আলোকবাতি বসানো হবে বলেও জানান মেয়র আতিক।


অন্যান্য সংবাদ