শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বিএনপি নেতাদের পরবর্তী হাজিরার দিন ২৫ সেপ্টেম্বর

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৩, ২০২২

শেরে বাংলা নগর থানার গাড়ি ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেয়ার এক মামলায় বিএনপি নেতাদের পরবর্তী হাজিরা দিতে আদালতে আসতে হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল দশটায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজিরা দেন তারা। এ সময় নতুন দিন ধার্য করা হয়।

ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেও এই মামলার আসামি হওয়া ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ সদস্য তাবিথ আউয়ালসহ দুই মহানগর বিএনপি নেতারা এই হাজিরায় উপস্থিত ছিলেন।

গত বছরের ১৭ আগস্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় রাজধানীর শের-ই-বাংলানগর থানায় মামলা করে পুলিশ। ওই ঘটনার পরএকাধিক মামলায় আসামি করা হয় তৎকালীন সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত মহানগর দক্ষিণ শাখার সদস্য ইশরাক হোসেনকে।

ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী উত্তরে তাবিথ আউয়ালসহ ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে ওই মামলায়। অজ্ঞাত আসামি আছেন আরও ২-৩ হাজার।


অন্যান্য সংবাদ