বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বাজারে এখনো বাজেটের প্রভাব পড়েনি

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : জুন ১০, ২০২২

প্রস্তাবিত বাজেটের প্রভাব এখনও পড়তে শুরু করেনি বাজারে। রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে আগের দামেই বিক্রি হচ্ছে পণ্য। দোকানিরা বলছেন, বাজেটের কারণে কোন পণ্যেরই দাম বাড়েনি কিংবা কমেনি। তবে চালের বাজার এখনও চড়া। অতিরিক্ত মূল্য ও মজুদ ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে।

প্রতিবছর বাজেট ঘোষণার পর মানুষের মাঝে শঙ্কা থাকে নিত্যপণ্যের দাম নিয়ে। এবারও এর ব্যতিক্রম নেই। তবে বাজেট ঘোষণার একদিন পর রাজধানীর বাজার ঘুরে দেখা গেলো, এর ইতিবাচক বা নেতিবাচক কোন প্রভাবই পড়েনি। দোকানিরা জানালেন, আগের দামেই বিক্রি হচ্ছে পণ্য। পুরানো পণ্য বাজারে থাকায় দামে এখনও কোন প্রভাব পড়েনি।

তবে, বাজারে নিত্যপণ্যের দাম এখনও চড়া। চালের বাড়তি দাম এখনও কমেনি।

সব ধরণের ডাল, আটা, ময়দা, সুজি ও লবন বাড়তি দামে বিক্রি হচ্ছে। নীরবে বেড়ে চলেছে সাবান ও ডিটারজেন্টের দাম। বাড়ছে গুঁড়ো দুধ ও তরল দুধের দামও।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগীর দাম। ১০ টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। নিত্যপণ্যের এমন উর্দ্ধগতিতে ক্ষুদ্ধ ক্রেতারা।

এদিকে, নিত্যপণ্যের দামে অনিয়ম রোধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার (১০ই জুন) রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়ায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকালে এই অভিযান শুরু হওয়ার সাথে সাথে অনেক দোকানিকে সড়ে পড়তে দেখা যায়।


অন্যান্য সংবাদ