বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজি, কমেছে দাম

নিজস্ব প্রতিবেদক / ৬০ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২০, ২০২১

শীত চলে এসেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে শীতের সবজিরও সরবরাহ বেড়েছে।  গত কয়েক মাস ধরে বাজারে চড়া ছিল সব ধরনের সবজির দাম। কিন্তু শীতের সবজির সরবরাহ বাড়তে থাকায় দাম কমতে শুরু করেছে সবজির।

কিছুদিন আগেও ৬০/৭০ টাকার নিচে কোনো সবজি না পাওয়া গেলেও বর্তমান বাজারে সে দাম কমতে শুরু করেছে।

শনিবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখে গেছে। তবে ক্রেতারা বলছেন, আসন্ন শীতের এই সময় দাম আরও কম থাকার কথা। সেই তুলনায় কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি। বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের বাজারে বড় সাইজের একটি ফুলকপি ৪০/৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে বিক্রি হয়েছে ৬০/৭০ টাকায়। একইভাবে বাঁধাকপি প্রতি পিস ৩৫/৪০ টাকা, বরবটি ৮০ টাকা থেকে কমে প্রতি কেজি ৬০/৭০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ টাকা কেজির সিম ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গতকাল বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ দাম কমে ৮০/৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শসা ৪০ টাকা, মূলা ৪০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে টমেটো, গাঁজর। বাজারে আজ টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে আর গাঁজর বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকায়। পিঁয়াজের কেজি মানভেদে ৬০/৬৫ টাকা। রজধানীর মালিবাগ কাঁচাবাজারে ছুটির দিনে সপ্তাহের বাজার করতে এসেছেন আব্দুর রহমান। তিনি বলেন, বিগত কয়েক মাসের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে এটা ঠিক।

তবে শীতের মৌসুমে অন্যান্যবার যেমন থাকে সেই তুলনায় দাম এখনও বেশি। এখনও বাজারে সব সবজি বলতে গেলে ৫০ টাকার ওপরেই বিক্রি হচ্ছে। যা সাধারণ নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বেশিই বলা চলে। অন্যদিকেযাত্রাবাড়ি কাঁচা বাজারের দোকানী আব্দুস সালাম বলেন, বিগত ৪/৫ মাস সবজির বাজার অনেকটা চড়া ছিল। তবে এখন কমতে শুরু করেছে। নতুন সবজি আসতে শুরু করলে এই দাম আরও কমে যাবে। তিনি বলেন, বর্তমানে সবজির যে দাম তা আরও একটু কম থাকতো। তবে ডিজেলের দাম বেশি হওয়ায় ট্রাক ভাড়া বেশি পড়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে বাজারে। ট্রাক ভাড়া কম থাকলে এই সময় সবজি আরেকটু কমে পাওয়া যেতো।


অন্যান্য সংবাদ