বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসিত করা হবে: তাপস

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ৫, ২০২৩

আমরা বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের নিয়ে বসব। তারা কী চায়, তা জানব। প্রধানমন্ত্রীকেও আমরা ভবনের নকশাটি দেখাব। এটা পাইকারি মার্কেট ছিল। সে কারণে আমরা এটাকে পাইকারি মার্কেট হিসেবেই তৈরি করব। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত নতুন ভবনে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের আগে পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর খিলগাঁও এলাকায় ‘গোড়ান খেলার মাঠ’র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণের কথা থাকলেও মামলার কারণে তা করা যায়নি উল্লেখ করেন মেয়র বলেন, আমাদের সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। মামলার কারণে সেটা বাস্তবায়ন হয়নি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন বিপর্যয়ের মধ্যে আছেন। কিছুদিন সময় দিতে হবে। তারা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারেন, তাদের অনুদান দিয়ে আমরা সেটা নিশ্চিত করব। তারপর তারা যেন সেখানে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন সেজন্য আমরা নতুন একটি পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসব। সেটা নিশ্চিত করার পরেই আমরা ভবন নির্মাণের পরিকল্পনা করব।

এই অগ্নিকাণ্ড কোনো ধরনের পরিকল্পিত নাশকতা কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, এখন পর্যন্ত এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তারপরও আগুন কোথায় থেকে লেগেছে এবং কীভাবে হয়েছে তা তদন্তেই বেরিয়ে আসবে।

পরে মেয়র গোড়ান খেলার মাঠ সংলগ্ন এলাকায় নর্দমা পরিষ্কার কার্যক্রম, পান্থপথ বক্স কালভার্ট ও আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।


অন্যান্য সংবাদ