বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

বঙ্গবন্ধু সেতুতে এ পর্যন্ত ৩ হাজার ৩৯০ কোটি টাকার বেশি টোল আদায়

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : জুন ১৩, ২০২২
Bangabondu-Bridge

বঙ্গবন্ধু সেতুতে এখন পর্যন্ত (মে ২০২২) টোল আদায়ের পরিমাণ ৭ হাজার ১৩৫ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয়ের তুলনায় টোল থেকে ৩ হাজার ৩৯০ কোটি ১৫ লাখ টাকা বেশি আদায় হয়েছে।

সোমবার (১৩ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের এমপি বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এ সময় সেতুমন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর প্রথম বছরে টোল থেকে আদায় হয়েছিল ৯৯ লাখ টাকা। গত মে পর্যন্ত টোল আদায় হয়েছে ৭ হাজার ১৩৫ কোটি ৭৫ লাখ টাকা। আর সেতু নির্মাণ ব্যয় হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা।

তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় সেতুর জন্য নেয়া ঋণ ২০৩৪ সাল নাগাদ পরিশোধ করা শেষ হবে।

এছাড়া প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজধানী ঢাকার চারপাশে বৃত্তাকার ইনার রিং রোড নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর বর্তমানে দুই সিটির অধিভুক্ত এরিয়াতে ১০ দশমিক ৪৬ শতাংশ রাস্তা অন্তর্ভুক্ত রয়েছে।


অন্যান্য সংবাদ