বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ফের বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৬, ২০২২

আন্তর্জাতিক বাজারে আবার স্বর্ণের দাম কমেছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের উইয়োমিংয়ের জ্যাকসন হোলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল।

সেখানে পাওয়েলের ভাষণে সুদের হার কী পরিমাণ বাড়ানো হতে পারে-তা নিয়ে আভাস পাওয়া যাবে। আপাতত তাই সতর্ক অবস্থানে আছেন বিনিয়োগকারীরা। ফলে বিনিয়োগ থেকে দূরে আছেন তারা। এতে দামি ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৬ আগস্ট) স্পট গোল্ডের দরপতন হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৭৫৫ দশমিক ০৯ ডলারে।

আর ইউএস গোল্ড ফিউচার্সের দাম কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্স বিকিয়েছে ১৭৬৯ দশমিক ২ ডলারে। তবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুই ধরনের স্বর্ণের মূল্যই ঊর্ধ্বমুখী হয়েছিল। সেই সঙ্গে কমেছিল প্রধান আন্তর্জাতিক মুদ্রার মান।

কিন্তু এদিন ডলার সূচক বেড়েছে। এছাড়া মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই স্বর্ণের দাম কমেছে।


অন্যান্য সংবাদ