বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

পা দিয়ে মাড়িয়ে সেমাই তৈরির অভিযোগে আটক ৯

রিপোর্টারের নাম : / ২ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ৬, ২০২৩

রাজশাহীর পবা উপজেলার বান্দাপুকুর টিকরীপাড়া এলাকায় পা দিয়ে মাড়িয়ে প্রস্তুত করা হচ্ছে আটা। সেই আটা দিয়ে তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর সেমাই। আর তখন কারখানায় অভিযান চালিয়ে ভেজাল সেমাই তৈরির বিভিন্ন উপাদানসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) রাতে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন- পবা থানার শ্রীপুর গ্রামের সোহাগ রহমান, একই এলাকার সাইদুর রহমান (৪০), মো. সাজ্জাদ (৩৫), মো. নাসির (২৫), সুমন ইসলাম (৩২), মো. সম্রাট (২৫), মো. দুলাল (৫০), নাইম ইসলাম (২৪) ও মো. ওয়াসিম (৪৮)।

পুলিশ জানায়, পবা থানাধীন বান্দাপুকুর টিকরীপাড়া এলাকার একটি বাড়িতে ভেজাল সেমাই তৈরি হচ্ছে- এমন খবর পেয়ে মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির সময় ৯ জনকে আটক করা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, জিজ্ঞাসাবাদে আটক কারখানার মালিক সোহাগ অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির বিষয়টি স্বীকার করেন। এছাড়াও তিনি সেমাই তৈরি সংক্রান্তে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আটকদের বিরুদ্ধে পবা থানায় মামলা করা হয়েছে।


অন্যান্য সংবাদ