বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

পাকিস্তানে ৩০ বছরে মূল্যস্ফীতি সর্বোচ্চ

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : জুলাই ১, ২০২২

পাকিস্তানে চলতি জুনে দিনের ভিত্তিতে মূল্যস্ফীতির হার ২১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০০৮ সালের পর যা সর্বোচ্চ। পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ জুলাই) পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (পিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জিও টিভির রিপোর্টে বলা হয়, মাসিক ভিত্তিতে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২১-২২ অর্থবছরের সবশেষ মাসে (মে) এ হার ছিল ৬ দশমিক ৩ শতাংশ। আগের মাসের চেয়ে যা শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।

পিবিএসের তথ্য অনুসারে, কনজ্যুমার প্রাইস সূচকভিত্তিক (সিপিআই) মূল্যস্ফীতির হার শহর অঞ্চলে ১৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গ্রামাঞ্চলে তা বৃদ্ধি পেয়েছে ২৩ দশমিক ৬ শতাংশ।

পাকিস্তানের আরিফ হাবিব লিমিটেডের বিশ্লেষক সানা তৌফিক বলেন, মূলত তিন খাতে মূল্যস্ফীতি বেড়েছে। সেগুলো হলো খাদ্য, পরিবহন এবং হাউজিং ও ইলেক্ট্রিসিটি। সাধারণত, চার কারণে এ দশার মুখোমুখি হতে হচ্ছে। যেগুলো হলো-নিম্ন বেস প্রভাব, জ্বালানি পণ্যে ভর্তুকি প্রত্যাহার, বিদ্যুতে শুল্ক বৃদ্ধি এবং ক্রমবর্ধমান খাদ্যপণ্যের মূল্য।

তিনি বলেন, বাজারে প্রত্যাশার চেয়েও মূল্যস্ফীতির হার বেশি।


অন্যান্য সংবাদ