বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

পাকিস্তানে লিটার প্রতি পেট্রল এখন ২০৯ রুপি

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : জুন ৩, ২০২২

দ্বিতীয় দফায় আবারও পেট্রল ও ডিজেলের দাম ৩০ রুপি করে বাড়ানো হয়েছে পাকিস্তানে। দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বৃহস্পতিবার এই ঘোষণা দেন।

স্থানীয় গণমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই জ্বালানি তেলের দাম ৩০ রুপি করে বাড়ানো হয়।

এবারের দাম বাড়ানোর পর লিটারপ্রতি পেট্রলের দাম হয়েছে ২০৯ দশমিক ৪৬ রুপি। ডিজেলের লিটারপ্রতি দাম ঠেকেছে ২০৪ দশমিক ১৫ রুপিতে। যদিও কেরোসিনের দাম ৩০ রুপির কিছু কম বাড়ানো হয়েছে। বিক্রি হবে প্রতি লিটার ১৮১ দশমিক ৯৪ রুপিতে।

পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডন-এর প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, ‘৩০ রুপি দাম বাড়ানোর পরও প্রতি লিটার পেট্রলে এখনো ৯ রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। আমরা জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক নিচ্ছি না।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকার প্রতিদিনই কথা বলছে। আমরা তাদের সব শর্ত পূরণ করতে পারছি না। তবে কিছু সুনির্দিষ্ট বিষয় আমাদের মেনে নিতে হচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, আর্থিক ক্ষতি এড়াতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জ্বালানি তেলে যে ভর্তুকি ঘোষণা করেছেন, তা প্রত্যাহার করে নিতে হবে। তিনি আরও বলেন, ‘আইএমএফের শর্ত বাদ দিলেও, সরকার এত লোকসানে পেট্রল ও ডিজেল বিক্রি করতে পারে না।’

এ সময় সরকার রাশিয়া থেকে সস্তায় তেল আমদানিতে ইচ্ছুক বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এ জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।


অন্যান্য সংবাদ