বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

পাকিস্তানে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির রেকর্ড

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : মে ২৭, ২০২২

পাকিস্তানের ইতিহাসে একধাক্কায় সর্বাধিক দাম বৃদ্ধির নজির তৈরি হলো। এবার পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম ৩০ রুপি করে বাড়ালো দেশটির সরকার। সরকারের ঘোষিত বর্ধিত দাম শুক্রবার (২৭ মে) থেকে কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পেট্রল ও ডিজেলে দাম বাড়ানোর ঘোষণা দেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল।

জানা গেছে, পাকিস্তানে প্রতিলিটার পেট্রলের দাম এখন ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেল ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন লিটারপ্রতি ১৫৫ দশমিক ৫৬ রুপিতে বিক্রি হচ্ছে।

এসময় মন্ত্রী বলেন, মধ্যরাত থেকে সব পেট্রলিয়াম পণ্যের দাম ৩০ রুপি করে বাড়ানো হচ্ছে।

ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) সঙ্গে ৬ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা ফের চালু করতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরদিনই এমন সিদ্ধান্ত নিলো পাকিস্তান সরকার।

দেশটির অর্থমন্ত্রী দাবি করেছেন, জ্বালানি তেলের ওপর থেকে যতক্ষণ না ভর্তুকি তোলা হচ্ছে, ততোক্ষণ কোনো সাহায্য মিলবে না।

এদিকে, পেট্রলের দাম বাড়ানোয় শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই চেয়ারম্যান বলেছেন, জাতি এই বদমাশদের হাতে মুদ্রাস্ফীতির আরেকটি বড় মাত্রা ধাক্কা খাবে। সূত্র: জিও নিউজ।


অন্যান্য সংবাদ