বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড পরিমাণ টোল আদায়

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ৯, ২০২২

পদ্মা সেতু দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ ৩১ হাজার ৭২৩টি যান পারাপারে আয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে এই টোল আদায় হয়।

বাসস-এর প্রতিবেদনে বলা হয়, সেতুতে যান চলাচল শুরু পর এদিনই সর্বোচ্চ টোল উত্তোলন। এই সময়ে মাওয়া প্রান্তে ১৯ হাজার ৬৬৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০টাকা। তাই বোঝা যাচ্ছে রাজধানী ছেড়ে আসা যাত্রী চাপ বেশি।

ঈদকে সামনে রেখে প্রতিদিনই আগের দিনের রেকর্ড অতিক্রম করছিল। প্রথম ১২ দিনে ২লাখ ৪৫ হাজারেরও বেশি যান পদ্মা সেতু পারাপার হয়। এর আগে রেকর্ড ছিল গত শুক্রবার পয়লা জুলাই ৩ কোটি ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশী ড. মাহমুদুর রহমান জানান, ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচলের প্রথম দিনে পদ্মা সেতুর উভয় প্রান্তে ৫১ হাজার ৩১৬টি যান পারাপার হয়েছে। উভয় প্রান্তে প্রথম দিনের টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫৮৯টি যানবাহনে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৮ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। জাজিরা প্রান্তে প্রথম দিন ২৪ হাজার ৭২৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা। দ্বিতীয় দিন ২৭ জুন মাওয়া প্রান্তে ২২ হাজার ৭৮০টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। এরমধ্যে মাওয়া প্রান্তে ১০ হাজার ৫৯৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় ১ কোটি ৫ লাখ ১০ হাজার ৯০০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ১৮৩টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৫০টাকা।

২৮ জুন মাওয়া প্রান্তে ১৪ হাজার ৪৯৩টি যান পারাপারের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৪৫০টাকা। ২৯ জুন উভয় প্রান্তে ১৪ হাজার ১০৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। মাওয়া প্রান্তে ৬ হাজার ৯৮৯টি যানবাহনের বিপরীতে ৯৫ লাখ ৩৩ হাজার ১৫০টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ১১৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ৯৭ লাখ ৫৯ হাজার ৬৫০টাকা। ৩০ জুন মাওয়া প্রান্তে ১৪ হাজার ৪১০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫০ টাকা।মাওয়া প্রান্তে ৭ হাজার ৫১৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে। ১ কোটি ১ লাখ ৪১ হাজার ৪৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৮৯৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৯৬ লাখ ৫১ হাজার টাকা।

১ জুলাই উভয় প্রান্তে ২৬ হাজার ৩৯৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। মাওয়া প্রান্তে ১৩ হাজার ৮০১টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৯৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৫১ লাখ টাকা। ২ জুন উভয় প্রান্তে ১৮ হাজার ৪টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ২ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৬৫০টাকা। মাওয়া প্রান্তে ৮ হাজার ৩৭৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৪৫০টাকা। জাজিরা প্রান্তে ৯ হাজার ৬২৭টি যানবাহনের টোল আদায় হয় কোটি ২৩ লাখ ৭৫ হাজার ২০০ টাকা। ৩ জুন উভয় প্রান্তে ১৩ হাজার ৩৯১টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৯১ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকা। মাওয়া প্রান্তে ৬ হাজার ৬০৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৯৪ লাখ ৫১ হাজার ২০০টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৮৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ৯৭ লাখ ৪৫ হাজার ১৫০ টাকা। ৪ জুন উভয় প্রান্তে ১৩ ৬২৪টি যানবাহনের টোল আদায় হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা। মাওয়া প্রান্তে ৬ হাজার ৪১৪ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ৯৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ১০টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৫ লাখ ১ হাজার ২৫০ টাকা। ৫ জুন উভয় প্রান্তে ১৫ হাজার ৩৯৩টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা। মাওয়া প্রান্তে ৭ হাজার ৬৩১টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ৯ লাখ ২২ হাজার ৮৫০টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ৭৬২টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ১৭ লাখ ৫৩ হাজার ৮৫০ টাকা। ৬ জুন উভয় প্রান্তে ১৬ হাজার ৭০৯টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা। মাওয়া প্রান্তে ৮ হাজার ৮৭৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ৬৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ৮৩২টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ১ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা।

আর ৭ জুলাই ২২ হাজার ৭০৩ টি যান পারাপারে আয় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।


অন্যান্য সংবাদ