বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

দাম কমলো এলপিজি সিলিন্ডারের

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : জুন ২, ২০২২
দাম কমলো এলপিজি সিলিন্ডারের
দাম কমলো এলপিজি সিলিন্ডারের

দেশে ভোক্তা পর্যায়ে গ্যাসের ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, এখন থেকে ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৩৫ টাকা থেকে কমে এক হাজার ২৪২ টাকা। আর এই দাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান ঘোষণার সময় বলেন, বেসরকারি এলপিজির রিটেইলর পয়েন্টে (ভোক্তা পর্যায়) মূসক ব্যতীত প্রতি কেজির মূল্য ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ কারণে এখন থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ দাম এক হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার রাতে সৌদির আরামকো কোম্পানি দাম ঘোষণা করেছে। আমরা সদস্যরা সারা রাত বসে ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করেছি।


অন্যান্য সংবাদ