বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

তেল-গ্যাস নিয়ে রাশিয়ার সঙ্গে ৪ হাজার কোটি ডলারের চুক্তি ইরানের

রিপোর্টারের নাম : / ৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ২০, ২০২২

তেল-গ্যাসের বিভিন্ন প্রকল্পে প্রায় ৪ হাজার কোটি ডলারের সমঝোতা স্মারকে সই করেছে ইরান ও রাশিয়া। গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি (এনআইওসি) এবং রুশ গাজপ্রমের মধ্যে এ সমঝোতা স্বারক সই হয়।

চুক্তি অনুযায়ী, ইরানের কিশ ও উত্তর পার্স গ্যাসক্ষেত্র এবং ছয়টি তেলক্ষেত্রের উন্নয়নে এনআইওসিকে সাহায্য করবে গাজপ্রম। এছাড়া দেশটিতে গ্যাস পাইপলাইন নির্মাণেও কাজ করবে রুশ প্রতিষ্ঠানটি।

ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে দেশটির তেল শিল্প ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ চুক্তি এটি। চুক্তিটি ভার্চুয়ালি সই হয়েছে।

পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়া বিষয়ক আস্তানা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল তেহরান সফরে আসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। এর মাঝেই কোনো এক সময় চুক্তিটি হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর এ প্রথম বিদেশ সফরে এলেন পুতিন। গত ৫ মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে রুশ প্রশাসন। ঠিক সেসময়েই ইরান সফর করলেন তিনি।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তেহরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাকে ‘বিশেষ গুরুত্ব’ দিচ্ছে মস্কো।
এনআইওসির ব্যবস্থাপনা পরিচালক মোহসেন খুজাস্তে মেহর বলেন, মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এই চুক্তি সই হয়েছে। এতে প্রমাণিত বিশ্ববাজার থেকে ইরানের তেলকে আলাদা করা সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের তেলের ওপর বিশ্ব নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে স্থিতিশীল ও নিরাপদ দেশে পরিণত হয়েছি আমরা।

মোহসেন খুজাস্তে মেহর জানান, গত সপ্তাহে গাজপ্রমের কর্মকর্তারা ইরান সফর করেন। ওই সময়ই ৪ হাজার কোটি ডলারের চুক্তির খসড়া চূড়ান্ত হয়।

তিনি আরও জানান, এর আগে রাশিয়ার সঙ্গে ইরানের তেল খাতের উন্নয়নে ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়। বর্তমানে সেটির বাস্তবায়ন চলছে।


অন্যান্য সংবাদ