বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

তিন বিভাগে ডিপো থেকে জ্বালানী তেল উত্তোলন বন্ধ

রিপোর্টারের নাম : / ৪ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২২, ২০২২

তিন দফা দাবিতে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট পালন করছে জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন। আজ সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। যা চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

ধর্মঘট আহবানকারীরা বলছেন, জ্বালানি তেলের কমিশন বৃদ্ধি, লরি ভাড়া বাড়ানো ও লাইন্সেন্স করা নিয়ে জটিলতার অবসান চান তারা। কর্মসূচি চলাকালে দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে সারাদেশব্যাপী কঠোর আন্দোলন করার হুঁশিয়ারিও দেন মালিকরা।

এর আগে গত ৭ই আগস্ট থেকে ২৮ ঘন্টার ধর্মঘট পালন করে জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন। পরে দাবি মেনে নেয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। ১৫দিন পরও দাবি না মানায় আবারও ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।


অন্যান্য সংবাদ