বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ঢাকায় ১৩টি কোম্পানির ১৯৬টি বাস চলে গ্যাসে !

নিজস্ব প্রতিবেদক / ৪১ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১০, ২০২১

রাজধানীতে মেট্রোপলিটন এলাকায় ১২০টি পরিবহন কোম্পানির ছয় হাজার বাস যাত্রী পরিবহন করে। এর মধ্যে ১৩টি কোম্পানির ১৯৬টি বাস-মিনিবাস সিএনজিচালিত। বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

বুধবার (১০ নভেম্বর) রাজধানীতে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

বাসগুলো হলো- গ্রেট তুরাগ ট্রান্সপোর্টের ৪০টি, অনাবিল সুপার ৪০টি, প্রভাতী-বনশ্রী পরিবহন ১২টি, শ্রাবণ ট্রান্সপোর্ট ৩০টি, আসিয়ান ট্রান্সপোর্ট ২০টি, মেঘালয় ট্রান্সপোর্ট ৫টি, হিমালয় ট্রান্সপোর্ট ১৪টি, ভিআইপি অটোমোবাইলের বাস ২টি, মেঘলা ট্রান্সপোর্ট ২৭টি, শিকড় পরিবহনের ৮টি, বিকল্প অটো সার্ভিস ১টি, গাবতলি লিংক মিনিবাস সার্ভিস ১১টি এবং ৬নং মতিঝিল বনানী কোচ ২১টি।

এনায়েত উল্যাহ বলেন, ১০-১২ বছর আগে ঢাকায় গ্যাসচালিত গাড়ি চলাচল করতো। এখন এসব বাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আগামী তিন দিনের মধ্যে ডিজেল ও সিএনজিচালিত বাসে স্টিকার লাগানো হবে। তখন বিআরটিএ’র নির্ধারিত ভাড়া নিতে হবে।

এছাড়া এ গাড়িগুলো যেন অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেজন্য মালিক-শ্রমিকদের সমন্বয়ে ১১টি ভিজিল্যান্স টিম মাঠে থাকবে।


অন্যান্য সংবাদ