বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ডলারের বিপরীতে পাউন্ডের দাম সর্বনিম্ন

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : জুন ১৫, ২০২২

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ব্রিটেনের পাউন্ডের দাম কমেছে। করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত যা সর্বনিম্ন। ব্রিটিশ অর্থনীতি নিয়ে ক্রমবর্ধমান শঙ্কার মধ্যে পাউন্ডের দরপতন ঘটল। বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ডলারের বিপরীতে স্টার্লিংয়ের মান কমেছে এক সেন্ট। বৈদেশিক মুদ্রাবাজারে ব্রিটেনের মুদ্রাটি ১ দশমিক ২০ ডলারের নিচে বিক্রি হয়েছে। ২০২০ সালের মার্চের পর প্রথমবারের মতো এত মূল্য কমল ব্রিটিশ পাউন্ডের।

ব্রিটেনের চাকরি বাজারের পরিসংখ্যান এবং স্কটল্যান্ডের স্বাধীনতার ওপর নতুন গণভোটের সম্ভাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শহরের বাসিন্দারা।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক (ফেড) সুদের হার বাড়াতে পারে। এ খবরে দুই দশকের মধ্যে ডলারের দর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেই সঙ্গে ভিত্তি হারিয়েছে পাউন্ড।

এবার শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদ বাড়াতে পারে ফেড। যদি এমনটি হয়, তাহলে তা হবে ১৯৯৪ সালের পর প্রথম।

বিশ্লেষকরা বলছেন, ডলার শক্তিশালী হওয়ার পর থেকেই চাপে রয়েছে স্টার্লিং। নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার। কারণ, মূলত এজন্যই ফের সুদের হার বাড়াতে যাচ্ছে ফেড।

১৯৮০ সালের পর ইংল্যান্ডেও মূল্যস্ফীতি চড়া। ফলে সুদের হার বাড়াতে পারে ব্যাংক অব ইংল্যান্ডও। এক্ষেত্রে দেশটির মুদ্রার অবমূল্যায়ন হতে পারে।


অন্যান্য সংবাদ