বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ডলারের বিপরীতে দাম কমার সব রেকর্ড পাকিস্তানি রুপির

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : জুন ১৬, ২০২২

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার অবমূল্যায়ন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। বৃহস্পতিবার (১৬ জুন) মার্কিন মুদ্রার বিপরীতে পাকিস্তানি রুপির মান আরও কমেছে। আজ পাকিস্তানে ১ ডলার বিক্রি হয়েছে ২০৭ ডলারে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এদিন পাকিস্তানের আন্ত:ব্যাংক বাজারে প্রতি ডলারের দাম ২০৭ রুপি ছাড়িয়ে গেছে। আর খোলাবাজারে ডলারপ্রতি দর উঠেছে ২০৮ দশমিক ৫ রুপি। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর আন্তর্জাতিক মুদ্রাটির বিপরীতে দেশি মুদ্রার এত দরপতন দেখেনি পাকিস্তান।

মূলত, দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার শঙ্কা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তির অর্থ ছাড় করাতে না পারার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফোরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (এফএপি) তথ্য অনুসারে, গতকাল বুধবার দেশটিতে ১ ডলার পাওয়া গেছে ২০৬ দশমিক ৪০ রুপিতে। ওই দিন পাকিস্তানি মুদ্রার মূল্য কমে ১ দশমিক ৩০ রুপি। আজ আরও ১ দশমিক ৪৫ রুপি কমেছে।

চেজ ম্যানহাটন ব্যাংকের সাবেক ট্রেজারি প্রধান আসাদ রিজভী বলেন, সাধারণত দ্রুতগতিতে রিজার্ভ কমায় রুপির ওপর চাপ পড়ছে। এই মুহূর্তে আইএমএফের অর্থ ছাড় জরুরি হয়ে দাঁড়িয়েছে।

গত মে মাস থেকে ধপাস ধপাস পড়ছে পাকিস্তানি রুপির মান। ১৯ মে পাকিস্তানে ১ ডলারের বিপরীতে রুপির মান পৌঁছায় ২০০তে।ডাবল সেঞ্চুরি হাঁকানোর পরও সেই রেশ কাটছে না।


অন্যান্য সংবাদ