বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ডলারের বিপরীতে টাকার মান কমল আরও ১০ পয়সা

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : জুন ২১, ২০২২

ডলারের বিপরীতে টাকার মান আরও ১০ পয়সা কমেছে। মঙ্গলবার (২১ জুন) প্রতি ডলারে ১০ পয়সা বাড়িয়ে আন্তব্যাংকে ডলারের দর ঠিক করা হয়েছে ৯২ টাকা ৯০ পয়সা। সোমবার ডলারের দর ছিল ৯২ টাকা ৮০ পয়সা।

গত দুই মাসের ব্যবধানে ১০ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। এই সময়ে টাকার মান কমেছে ৬ টাকা ৭০ পয়সা। এখন আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে ৯২ টাকা ৯০ পয়সা।

দীর্ঘদিন ধরে আন্তঃব্যাংকে ডলারের দর ৮৪ টাকা ৮০ পয়সায় অপরিবর্তিত ছিল। তবে আমদানি ব্যাপক বাড়লেও রেমিট্যান্স কমাসহ বিভিন্ন কারণে গত আগস্ট থেকে ডলারের দর একটু করে বাড়তে বাড়তে এ পর্যায়ে আসে।

গত বৃহস্পতিবার প্রতি ডলার ৯২ টাকা ৮৫ পয়সায় উঠে। সেখান থেকে ৫ পয়সা কমে সোমবার আবার ৯২ টাকা ৮০ পয়সায় নামে।

ডলার বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪২ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। এর আগে গত আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ওপরে ছিল।


অন্যান্য সংবাদ