বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

কোরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : জুলাই ৫, ২০২২

এবছর কোরবানির পশুর চামড়ার নতুন ক্রয়মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৫ই জুলাই) দুপুরে সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সভা শেষে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে বাণিজ্যমন্ত্রীর ঘোষণা সচিব জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ -৫২ টাকা যা আগে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০ -৪৪ টাকা যা আগে ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮-২০ টাকা যা আগে ছিল ১৫ থেকে ১৭ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে স্টেকহোল্ডারদের উপস্থিতিতে কাঁচা চামড়ার এই ক্রয়মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। বাণিজ্য সচিব আশা করেন, এবার লবনযুক্ত চামড়া সংগ্রহ সম্ভব হবে। ২০১৬ সালের পর থেকেই চামড়ার দাম নিম্নমুখী। তবে এবার দাম বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

গতবছর বাণিজ্য মন্ত্রণালয় থেকে দাম নির্ধারণ করে দেওয়া হলেও তা কার্যকর হয়নি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সারাদেশে কম দামে চামড়া বেচাকেনা হয়েছে। এমনকি ঢাকা শহরেও চামড়ার নির্ধারিত দাম কার্যকর হয়নি।


অন্যান্য সংবাদ