শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

কেরানীগঞ্জে গ্যাসের চুলায় বিস্ফোরণ, দগ্ধ ৬

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩০, ২০২২

রাজধানীর কেরানীগঞ্জে একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরিত হয়ে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০শে আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে জিনজিরা মান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০), মোছা. মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

জানা যায়, কেরানীগঞ্জের জিনজিরার মান্দাইল এলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় বিকট বিস্ফোরণ হয়। পরে স্থানীয়রা বাসা থেকে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জের জিনজিরা নান্দাইলই এলাকার শিশুসহ ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, আহত ছয়জনের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।


অন্যান্য সংবাদ