বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

কাতারের কাছ থেকে স্যুটকেসভর্তি অর্থ নেন প্রিন্স চার্লস

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : জুন ২৭, ২০২২
কাতারের কাছ থেকে স্যুটকেসভর্তি অর্থ নেন প্রিন্স চার্লস

কাতারের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে স্যুটকেসভর্তি অর্থ গ্রহণ করেছিলেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। সানডে টাইমসের এক প্রতিবেদনে ফাস করা হয় এ তথ্য।

তাতে বলা হয় কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিমের কাছ থেকে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনটি নগদ অনুদান গ্রহণ করেন তিনি। যাতে প্রিন্স চার্লসের দাতব্য সংস্থার নামে ৩.২ মিলিয়ন ইউরো অনুদান দেন শেখ হামাদ।

তবে প্রতিবেদনটিতে এই অনুদান অবৈধ কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। ক্লারেন্স হাউজ থেকে বলা হয়, সব প্রক্রিয়া মেনেই এ তহবিল হস্তান্তর করা হয়েছে।

প্রিন্স চার্লসের দাতব্য সংস্থাগুলোতে অনুদানের বিষয়টি সম্প্রতি তদন্তের আওতায় এসেছে। অভিযোগ ওঠে সৌদি নাগরিককে অর্থ সাহায্যের বিনিময়ে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব করা হয় চার্লসের সংস্থা থেকে।

মেট্রোপলিটন পুলিশ এ বছরের শুরুতে জানায়, প্রিন্সের সংস্থার অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে দাতব্য সংস্থা পুরোপুরি সহযোগিতার কথা বলেছে। আরও বলেছেন, অনুদানের বিনিময়ে সম্মান বা নাগরিকত্বের প্রস্তাবের বিষয়ে প্রিন্স চার্লস ওয়াকিবহাল নন। এদিকে দাতব্য সংস্থার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর গত নভেম্বরে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাইকেল ফসেট পদত্যাগ করেছেন।


অন্যান্য সংবাদ