বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

কমলো ডিম ও মুরগির দাম

রিপোর্টারের নাম : / ৪ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৯, ২০২২

অবশেষে অভিযানের ধাক্কা আর আমদানির খবরে মিলছে স্বস্তি ফেরার ইঙ্গিত। কিছুটা কমলো ডিম ও মুরগির দাম। তবে সপ্তাহজুড়ে দাম বাড়ার তালিকায় ছিল প্রায় সব নিত্যপণ্য।

আমদানি ও অভিযানের খবরে ডজনে ২০ টাকা কমেছে ডিমের দাম। রাজধানীর বাজারগুলোতে এক ডজন ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে আর মুদি দোকানে প্রতিটি ডিম ১১-১২ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, গত দুইদিনে ডিমের দাম ডজনে ২০ টাকা কমেছে। আসলে ডিমের দাম পুরোপুরি নির্ভর করে গাজীপুরের ব্যবসায়ীদের ওপর। গাজীপুরে অভিযান চালালে কয়েকদিনের মধ্যে ডিমের দাম আরও কমে যাবে।

এদিকে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কমেছে ২০-৩০ টাকা। গত সপ্তাহে ২০০ টাকা কেজি বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম কমে ১৮০ টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির পাশাপাশি পাকিস্তানি কক বা সোনালি মুরগির দামও কিছুটা কমেছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০০ থেকে ৩২০ টাকা।

সবজির উর্ধ্বমুখি দামে এর ক্রেতা যেন কমছে ধীরে ধীরে। যাতে হতাশ বিক্রেতারা। এর মাঝেই একটু সুখবর, দাম কমতে শুরু করেছে কাঁচামরিচের। সবজির বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে শিম, টমেটো বিক্রি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা, গাজর ১২০ থেকে ১৩০ টাকা, বরবটি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

দামি এই সবজিগুলোর পাশাপাশি দাম অপরিবর্তিত রয়েছে অন্যান্য সবজির। বেগুনের কেজি ৫০ থেকে ৭০ টাকা, কাঁকরোলের কেজি ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা পেঁপের কেজি ২০ থেকে ২৫ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা।

এদিকে ট্রয়লেট্রিজ-মনোহারি পণ্যের বাজারে স্বস্তি নেই। প্রতি সপ্তাহে একটু একটু করে বাড়ছে সাবান, শ্যাম্পু, প্যাকেটজাত দুধ, নানা ধরণের শুকনো খাবারের দাম। একটাই অজুহাত ডলার ও জ্বালানি তেলের দামবৃদ্ধি। তবে স্বস্তি নেই মসলাজাতীয় পণ্যের বাজারেও। জিরা, এলাচ, নানা ধরনের গুড়োসহ পুরো মসলার বাজারই অস্থির। আর নতুন করে বাড়েনি চালের দাম। আগের দরে বিক্রি হচ্ছে আদা, রসুন ও পেঁয়াজ।


অন্যান্য সংবাদ