বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

১ জুলাই থেকে এলপিজি গ্যাসের দাম ৮৯১ টাকা

এস,এম,মাঈনুল / ৪৬ জন দেখেছেন
আপডেট : জুন ৩০, ২০২১

এলপিজির দাম বাড়ছে ৪৯ টাকা, কার্যকর ১ জুলাই থেকে
দেশীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে এটি কার্যকর করা হবে।

বুধবার (৩০ জুন) এলপিজির নির্ধারিত নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯১ টাকা। যা আগে ছিল ৮৪২ টাকা।

এর আগে ৩১ মে বিশ্ববাজারে দর কমায় এলপিজির মূল্য দ্বিতীয়বারের মতো সমন্বয় করেছিল বিইআরসি। তখন বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল।


অন্যান্য সংবাদ