বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

এবার ব্যাংকারদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : মে ২২, ২০২২

আর্থিক সংকটের ঝুঁকি এড়াতে নানা বিধ পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। সরকারি কর্মকর্তাদের পর বেসরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর আজ নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডলার নিয়ে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে এবার সব ধরনের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২২ মে) কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলী আকবর ফরাজীর স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা জারি হয়।

ওই নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলা করে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বহির্বিশ্বে যুদ্ধাবস্থার কারণে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখাসহ যথাযথ মুদ্রা ব্যবস্থাপনার লক্ষ্যে বিলাস পণ্যসহ অত্যাবশ্যক নয় এমন বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে কতিপয় বিধিনিষেধ আরোপ করে সম্প্রতি ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিদেশ ভ্রমণসহ বিভিন্ন প্রশিক্ষণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য বিদেশ ভ্রমণ অব্যাহত থাকায় এক্ষেত্রেও বৈদেশিক মুদ্রার ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

এ প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিদেশ ভ্রমণসহ প্রশিক্ষণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ ও স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।


অন্যান্য সংবাদ