বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

ইউক্রেনকে আরো ১৩০ কোটি মার্কিন ডলার দিল যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : জুন ৩০, ২০২২

মার্কিন রাজস্ব বিভাগ বুধবার ইউক্রেনকে ১৩০ কোটি ডলার আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে। এ সহায়তা গত মে মাসে বাইডেন প্রশাসনের কিয়েভকে দেয়া সাড়ে ৭শ’ কোটি ডলারের প্রাথমিক প্রতিশ্রুতির অংশ। খবর এএফপি’র।
এক বিবৃতিতে রাজস্ব মন্ত্রী জানেট ইলেন বলেন, ‘এই আর্থিক সহায়তা সরবরাহ করে আমরা ইউক্রেনের জনগণকে দেয়া আমাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করছি। আর এ অর্থ দিয়ে তারা পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তাদের অর্থনীতির গতিশীলতা বহাল রাখতে কাজ করবে।’
বিশ্ব ব্যাংকের মাধ্যমে এ অর্থ ছাড় করা হবে। এ অর্থ গত মে’তে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত সাড়ে ৭শ’ কোটি মার্কিন ডলার সাহায্য প্যাকেজের একটি অংশ।
যুদ্ধের কারণে ইউক্রেনে বর্তমানে বাজেট ঘাটতি চলছে। আর প্রতি মাসে এ ঘাটতি ৫শ’ কোটি ডলার বৃদ্ধি পাচ্ছে। এতে তহবিল সংগ্রহের ক্ষমতা হ্রাস পাচ্ছে বা দেশের বাইরের বাজারে অর্থায়নের সুযোগ কমে আসছে।
ওয়াশিংটন ইউক্রেনের জরুরি ব্যয় নির্বাহে সহায়তা করতে গত এপ্রিল ও মে মাসে বিশ্ব ব্যাংকের মাধ্যমে দুই কিস্তিতে ৫শ’ কোটি ডলার ইতোমধ্যে ছাড় করেছে।
এছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ৬শ’ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জামাদি সরবরাহ করেছে।


অন্যান্য সংবাদ