বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর পড়েছে

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১২, ২০২২

বিশ্ববাজারে স্বর্ণের দাম ওঠা-নামার মধ্যে রয়েছে। তবে শুক্রবার (১২ আগস্ট) মূল্যবান ধাতুটির মূল্য কমেছে। যদিও সাপ্তাহিক ভিত্তিতে ৪ সপ্তাহের মধ্যে দর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার আশঙ্কা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স, সিএনবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগামীতে সুদহার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ইতোমধ্যে দেশটির বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। তবে ডলার নিম্নমুখী রয়েছে।

এ পরিস্থিতিতে স্বর্ণের দাম কমেছে। স্পট গোল্ডের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৭৮৬ ডলার ৮৯ সেন্টে। আর ইউএস গোল্ড ফিউচার্সের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৮০১ ডলার ১০ সেন্টে।

এদিন ডলারের দাম বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। তবে গত এক সপ্তাহে প্রধান আন্তর্জাতিক মুদ্রাটির মূল্যমান পড়েছে প্রায় ১ শতাংশ। মূলত দুর্বল ডলারই বুলিয়ন মার্কেটে প্রভাব ফেলেছে। তাতে স্বর্ণের মূল্য কমেছে।

এক বিবৃতিতে কমার্জব্যাংক জানিয়েছে, ফেডের চলমান মুদ্রানীতির কড়াকড়ি এখনও স্বর্ণের ওপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা বিনিয়োগে সতর্ক থাকছেন।

সাধারণত, ফেড সুদহার বাড়ালে ডলারের মূল্য বেড়ে যায়। কারণ, মার্কিন মুদ্রার বিপরীতে বেশি সুদ পাওয়া যায়। অন্যদিকে, স্বর্ণের দর কমে যায়। কারণ, দামি ধাতুটিতে সুদ পাওয়া যায় না।


অন্যান্য সংবাদ