বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

আন্তর্জাতিক বাজারে ফের জ্বালানি তেলের মূল্য হ্রাস

রিপোর্টারের নাম : / ৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১০, ২০২২

চলতি সপ্তাহের শেষদিকেই মূল্যস্ফীতির ডেটা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটিতে অপ্রত্যাশিতভাবে তেলের মজুত বেড়েছে। ফলে বুধবার (১০ আগস্ট) বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির দাম কমেছে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, এদিন ব্রেন্ট ক্রুড ফিউচার্সের মূল্য হ্রাস পেয়েছে ৭৪ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেল এ তেল বিক্রি হয়েছে ৯৫ দশমিক ৫৭ ডলারে।

ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার্সের দর কমেছে ১ দশমিক ১৩ ডলার। প্রতি ব্যারেল এ তেল বিক্রি হচ্ছে ৮৯ দশমিক ৩৭ ডলারে।

সিএমসি মার্কেটের সাংহাই-ভিত্তিক বিশ্লেষক লিওন লি বলেন, তেলের মূল্য এবং এশিয়ার শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ইউএস জুলাইয়ের মুদ্রাস্ফীতির তথ্য নিয়ে বাজারে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এতে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে পারেনি।

এদিনই ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। গ্যাসোলিনের ব্যাপক দরপতনের কারণে গত মাসে সিপিআই মন্থর গতিতে বাড়বে। তবে তা সত্ত্বেও সুদের হার বাড়ানো থেকে পিছপা হবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেড) বলে ধারণা করা হচ্ছে।

জ্বালানি চাহিদা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে আবার ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারে তারা। এতে ডলারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গত ৫ আগস্ট শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে ক্রুডের মজুত বেড়েছে ২ দশমিক ২ মিলিয়ন ব্যারেল। এ দুই কারণেই মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।


অন্যান্য সংবাদ